ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

আকতার আহমেদ

আকতার আহমেদ এর ছবি

আকালের ছড়া

লিখেছেন আকতার আহমেদ (তারিখ: সোম, ২০০৮-১২-০১ ১২:৩৬)
ক্যাটেগরী:

উপড়ে গেলে লালন
আপনি করেন এক মিনিটের নীরবতা পালন !

আজ বলাকায় আবার
আঘাত এলে, কষ্ট পেয়ে খাননি রাতের খাবার !

আপনি কাতর, শোকে পাথর হঠাত্ এমন ধ্বসে
ভাবছি, আবার আপনাকে না মুর্তি ভেবে বসে !




খুচরা কিছু খাচরা ছড়া : ০২

লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বুধ, ২০০৮-১১-২৬ ১৫:১১)
ক্যাটেগরী: |

আমি অণু প্রাণীতো, অণু ছড়া পড়ে তাই হই অনুপ্রাণিত ! "ছড়মাণু" "নিমকি"-র আকারে ও ধরণে..লেখা এই ছড়াগুলো, প্রিয় দুই ছড়াকার সন্ন্যাসী -মৃদুলের দুই জোড়া চরণে। সিরিজের নামটাও দি'ছে সন্ন্যাসীদা', বিনয়ের অবতার "থ্যাঙ্কস" ল'ন না সিধা !

১১.
বুড়ো বলে তাকে তুমি ভেবেছ কি রতিহীন ?
এখনো রাত্রে কাজ করে সে বিরতিহীন

১২.
“একেকটা ক্যাব যেন চলমান বিছানা”
ব্যাপারটা মিছা না !

১৩.
"রিস্ক নাই যদি থাকে কনডম ...




খুচরা কিছু খাচরা ছড়া : ০১

লিখেছেন আকতার আহমেদ (তারিখ: রবি, ২০০৮-১১-২৩ ১১:২৩)
ক্যাটেগরী: |

আমি অণু প্রাণীতো, অণু ছড়া পড়ে তাই হই অনুপ্রাণিত ! "ছড়মাণু" "নিমকি"-র আকারে ও ধরণে..লেখা এই ছড়াগুলো, প্রিয় দুই ছড়াকার সন্ন্যাসী -মৃদুলের দুই জোড়া চরণে। সিরিজের নামটাও দি'ছে সন্ন্যাসীদা', বিনয়ের অবতার "থ্যাঙ্কস" ল'ন না সিধা !

০১.
“ভাবীর খাতির দেবর সনে”
ফাঁস হয়ে যায় এ্যাবরশনে !

০২.
ব্যাপারটা পুরুষালী
পটিয়েছে নুরু, শালী

০৩.
প্রথম দেখায় "কিস" তাড়িত
ক'দিন যেতেই বিস্তারিত !

০৪.
ওরা পটু ...




শুভ জন্মদিন ক্যামেলিয়াপু

লিখেছেন আকতার আহমেদ (তারিখ: মঙ্গল, ২০০৮-১১-১১ ১০:৪৩)
ক্যাটেগরী: |


সতর্কতা: ইহা একটি নির্দোষ শুভেচ্ছা বার্তা, "প্রেমপত্র" নহে চোখ টিপি

যে মেয়েটি সারাটি ক্ষণ
মিষ্টি করে হাসতে জানে
দু:খ ভুলে সুখের হাওয়ায়
ভাসাতে আর ভাসতে জানে

সবার ভাল চাইতে জানে
আড্ডাতে গান গাইতে জানে

যে মেয়েটির ভাবনাগুলো
এক্কেবারে অন্য..
এই ছড়া সেই "অন্যরকম"
ক্যামেলিয়ার জন্য !




এই ছড়াটি নিধি'র

লিখেছেন আকতার আহমেদ (তারিখ: রবি, ২০০৮-১১-০৯ ২৩:১৮)
ক্যাটেগরী:

[ প্রিয় সচল নজু ভাই আর নূপুর আপা; নিধি'র বাবা - মা ]

বাবাটাকে নিয়ে ভীষণ ঝামেলা সারাদিন থাকে বিজি
ল্যাপটপে বসে লেখালেখি আর ফোনে শুধু হ্যালো.. জ্বী জ্বী

তাই এই হাবা বাবাকে ক্ষেপাতে আম্মুর সাথে মিলে
সবকিছু দেই এলোমেলো করে ,খুব বেশী বকা দিলে
কোলে উঠে যাই টুপ করে, আর ভয় পেয়ে বাবা কাবু
ভাবে এই বুঝি হিসু করে দিল, আমি কী ছোট্ট বাবু !

আমি তো এখন বড় হয়ে গেছি চিনি গাছ ,ফুল,পাখি
বাসার ঠিকানা? সেইট...




"সুশীল" ছড়া - ০৩

লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১১-০৬ ০৯:৫৫)
ক্যাটেগরী:

"সুশীল" ছড়া - ০২

হাতেখড়ি তার বড় কাজিনের
নড়বড়ে ছোট গাড়িতে
সপ্তা' না যেতে শিক্ষা ব্যাহত
সকলের বাড়াবাড়িতে।

বাবা মা-র সদা সতর্ক চোখ
মাঝখানে তাই পালিয়ে
রেন্ট-এ-কারেই নিজেকে নিয়েছে
একা একা বেশ ঝালিয়ে ।

কলিগের ছিল নিশান-করোলা
কেনা যা নাইনটি নাইনে
সেই গাড়ি নিয়ে রাস্তায় গিয়ে
ফ্যাসাদে, ট্রাফিক আইনে...

এমন হাজারো কান্ড কীর্তি
করে এ'টা নয়, ছয় ও'টা
বিজয়ীর বেশে, কিনে...




ছড়ায় ছড়ায় গল্প : মামা

লিখেছেন আকতার আহমেদ (তারিখ: রবি, ২০০৮-১১-০২ ১১:৩৪)
ক্যাটেগরী: | |

বাঘ দেখে হেসে বলে বিল্লি -
কোত্থেকে এলে মামা, দিল্লি?

বাঘ বলে - আরে ধ্যাত্, দিল্লি না আগ্রা

-ওমা একী, পায়ে দেখি খানদানি নাগরা

বেড়ালের কথা শুনে বাঘ বলে - কা...




সাহায্য চাই : ফাইসা গ্যাছি

লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বিষ্যুদ, ২০০৮-১০-৩০ ১৮:১৮)
ক্যাটেগরী: | |

কবি গুরুর কাব্য নিয়া
আত্কা গ্যাছি ফাইসা
ফেল্টু মাইরা পোষ্টটা দিলাম
তাই সচলে আইসা

এই যে নীচের কবিতাটার
নাম কী, সাথে "গন্থ"
জানলে, পিলিজ কনতো !

==============
রব...




'হায় আল্লাহ, রমজানে ইহা কী শুনিলাম'

লিখেছেন আকতার আহমেদ (তারিখ: সোম, ২০০৮-০৯-২২ ২১:১৫)
ক্যাটেগরী: | |

"হায় আল্লাহ...মাহে রমজানে
ইহা কী শুনিতে পাইলাম "
সিইসির এই আকুতি দেখিয়া
হঠাত্ টাসকি খাইলাম !

খবরে প্রকাশ - জামাত এবং
ঐক্যজোটের নেতারা
আগে দুইবার সংলাপে ...




"শেখ জলিল" আজ সকলের দোয়া প্রার্থী !

লিখেছেন আকতার আহমেদ (তারিখ: শনি, ২০০৮-০৯-২০ ১৪:০২)
ক্যাটেগরী: | |

জলিল ভা'য়ের পিসি হয়া গ্যাছে নষ্ট
একটু আগেই জানালেন ফোনে (কষ্ট)
সমস্যা নাকি হতে পারে হার্ড ডিস্কে
(তার মানে হলো ডাটা গুলা পুরা রিস্কে)
কনফার্ম হবে টেকনিশ...




শরীফের কার্টুন (হারাধন ও দশটি ছেলে)

লিখেছেন আকতার আহমেদ (তারিখ: শনি, ২০০৮-০৯-২০ ১০:৩০)
ক্যাটেগরী:


হারাধন ও দশটি ছেলে - - এমনি করেই যাচ্ছে খেলে !


মন্তব্য করুন | ৬২বার পঠিত


গণতন্ত্রের নয়া ভার্সন

লিখেছেন আকতার আহমেদ (তারিখ: রবি, ২০০৮-০৯-১৪ ০৯:৩৬)
ক্যাটেগরী: |


রাজনীতি আর রাজনীতিকের
"গুণগত পরিবর্তন"
আনার জন্যে দু'বছর ধরে
কতো যোগ, কতো কর্তন !

কমতি ছিলনা কোন চেষ্টার
মাননীয় সব উপদেষ্ট...




কনতো এ'সব ক্যান করেছেন

লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৯-১১ ১৫:৪৯)
ক্যাটেগরী:


দিন বদলের হুজুগ তুলে
যা খুশি তা "ব্যান" করেছেন
সব কিছুকে তুচ্ছ করে
নিজকে "সুপারম্যান" করেছেন

হ্যান করেছেন ত্যান করেছেন
এক এ...




দু'মুখো এ'নীতি কতো আর

লিখেছেন আকতার আহমেদ (তারিখ: সোম, ২০০৮-০৯-০৮ ১১:০৯)
ক্যাটেগরী: |


জামাতের সাথে একসাথে বসা
একদা করিয়া বয়কট
সৌদি দূতের ইফতারে গিয়া
তাহারা আবার হয় “কট”

নিজামীর সাথে হাসি হাসি মুখে
জিল্লুর ক...




এমন ঠ্যাকা ঠেকছি

লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৯-০৪ ১৮:১৫)
ক্যাটেগরী:


দেখছিরে সব দেখছি
সংস্কারের কথা কইয়া
নিজের হাতে দেশটা লইয়া
সব কিছুতে ব্যর্থ হইয়া
এখন করেন "ব্যাক"..ছি: !
কইতে গেলে রাইগা দেখান
...




আসেন সুখের বাদ্য বাজাই

লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বুধ, ২০০৮-০৯-০৩ ১৮:২৭)
ক্যাটেগরী:


যুবরাজের মামলা বারো
সবগুলোতেই জামিন..
আজকে তিনি মুক্তি পেলেন
সবাই বলেন - আমিন !

অপরাধের জন্য পড়ে
থাকবে জেলের ভিতর;
তিনি কী আ...




গর'র পুয়া গর'ত তা'বি

লিখেছেন আকতার আহমেদ (তারিখ: সোম, ২০০৮-০৯-০১ ১৪:০৩)
ক্যাটেগরী:


বদ্দা তুরা ওদোওদি কিল্লে গর'র হইজ্জে
এক ফেমিলির মানুষ আ'রা এক ডুলইনুত চইজ্জে
গর'র পুয়া গর'ত তা'বি
কিল্লে হ'তো বা'রে যাবি
গোস্স...




শুভ জন্মদিন বদ্দা

লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বিষ্যুদ, ২০০৮-০৮-২৮ ১৩:২৬)
ক্যাটেগরী: | |


নদীর মইধ্যে যের'ম প্রিয়
কর্ণফুলি ,পদ্মা
অনে আ'রার এই সচলত
সে'রম.. সোনার হদ্দা
জন্মদিনুত অন'র প্রতি
ভালবাসা..চদ্দা
ভালা থাইক...




রাজার পোলারা বেঁচে থাক

লিখেছেন আকতার আহমেদ (তারিখ: মঙ্গল, ২০০৮-০৮-২৬ ২৩:২৪)
ক্যাটেগরী: | |

"বাথরুমে পড়ে মাথা ফাটিয়াছে
মহামতি রাজপুত্র !"
জানাল বিশেষ সূত্র

এমন খবর মানা যায়?
অতএব গাড়ি ভাঙচুর কর
লাগাও আগুন , জানা যায় -
...




"সুশীল" ছড়া - ০২

লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বুধ, ২০০৮-০৮-২০ ১২:২৫)
ক্যাটেগরী:


"সুশীল" ছড়া - ০১

লিটনের ফ্ল্যাটে ডেট ঠিক হয়, সময় সকাল আটটা
উত্তেজনায় দুরু দুরু বুক, কেঁপে ওঠে যেন খাটটা

অত...



Syndicate content
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন