ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

এই ছড়াটি নিধি'র


লিখেছেন আকতার আহমেদ (তারিখ: রবি, ২০০৮-১১-০৯ ২৩:১৮)
ক্যাটেগরী:

[ প্রিয় সচল নজু ভাই আর নূপুর আপা; নিধি'র বাবা - মা ]

বাবাটাকে নিয়ে ভীষণ ঝামেলা সারাদিন থাকে বিজি
ল্যাপটপে বসে লেখালেখি আর ফোনে শুধু হ্যালো.. জ্বী জ্বী

তাই এই হাবা বাবাকে ক্ষেপাতে আম্মুর সাথে মিলে
সবকিছু দেই এলোমেলো করে ,খুব বেশী বকা দিলে
কোলে উঠে যাই টুপ করে, আর ভয় পেয়ে বাবা কাবু
ভাবে এই বুঝি হিসু করে দিল, আমি কী ছোট্ট বাবু !

আমি তো এখন বড় হয়ে গেছি চিনি গাছ ,ফুল,পাখি
বাসার ঠিকানা? সেইটাও জানা তেরো নাম্বারে থাকি
বেডরুম থেকে চাইলেই পারি দৌড়ে কিচেনে যেতে
ইচ্ছে হলেই বোতলের পানি একা একা পারি খেতে !

তবুও কেন যে বাবা,
দেখলেই বলে - নিধিমনি তুমি ফিডারেই পানি খাবা
এটা করবেনা ওটা করবেনা এমনি হাজারো মানা
সকাল বিকাল আমার সঙ্গে খেলবে দু'জনে, তা না !

মাঝে মাঝে লাগে জিদ-ই
কেন যে বাবাটা বুঝেনা এখনো ছোট্টটি নেই নিধি !


গড় রেটিং
(১০ ভোট)
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: রবি, ২০০৮-১১-০৯ ২৩:১৮)
উদ্ধৃতি | আকতার আহমেদ এর ব্লগ | ২৬টি মন্তব্য | ১৯৩বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, আকতার আহমেদ. Sachalayatan.com can not be held responsible.

রায়হান আবীর এর ছবি
১ | রায়হান আবীর | রবি, ২০০৮-১১-০৯ ২৩:৩৪

দ্রারুন!!

=============================


নজরুল ইসলাম এর ছবি
২ | নজরুল ইসলাম | রবি, ২০০৮-১১-০৯ ২৩:৩৪

বস... চোখে পানি এসে গেলো... আজ সারাদিন মেয়েটাকে দেখি নাই... সে আছে নানাবাড়ি... মনটা আকুলি বিকুলি করতেছিলো...
সত্যি বস... এই প্রথম আমি সচলের কোনো লেখা পড়ে কেঁদে ফেললাম... নিধিটাকে খুব মিস করতেছি...

আপনে আমার একেবারে ভেতরটা নাড়ায়া দিলেন...
______________________________________
পথই আমার পথের আড়াল


আকতার আহমেদ এর ছবি
২.১ | আকতার আহমেদ | রবি, ২০০৮-১১-০৯ ২৩:৪৮

সকালে আপনার লেখাটা পড়ার পর থেকেই মাথার ভেতর ঘুরতেছিল এইটা । অফিসে আজাইরা কামে বিজি ছিলাম । মন দিয়া লিখতে পারিনাই । বাসায় আইসা শেষ করলাম। বস.. এই সম্পর্কগুলা এমনই ! কেমন যেন...
ধুরো.. আর কমুনা । তাইলে আমার মাইয়াটারে আবার ঘুম থেকে জাগাইতে হইবো ! মা- মেয়ে ঘুমাইতেছে ।


ধুসর গোধূলি এর ছবি
২.১.১ | ধুসর গোধূলি | সোম, ২০০৮-১১-১০ ১৪:০০

হ, অনুভূতিটা নিজের মেয়ে না থাকলে বুঝোন যায় না! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


সুলতানা পারভীন শিমুল এর ছবি
২.১.১.১ | সুলতানা পারভীন শিমুল | সোম, ২০০৮-১১-১০ ২০:১২

দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


খেকশিয়াল এর ছবি
৩ | খেকশিয়াল | রবি, ২০০৮-১১-০৯ ২৩:৪১

দারুন দারুন !! তালি তালি তালি !!

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'


রেনেট এর ছবি
৪ | রেনেট | রবি, ২০০৮-১১-০৯ ২৩:৪১

আকতার ভাই, এত সুন্দর ছড়া লিখলে কেম্নে কি!
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


অতন্দ্র প্রহরী এর ছবি
৫ | অতন্দ্র প্রহরী | সোম, ২০০৮-১১-১০ ০০:০০

মাঝে মাঝে, কিছু লেখার ক্ষেত্রে যতোই প্রশংসা করা হোক না কেন, তা কম হয়েই যায়। এইটা তেমন একটা লেখা।

সেদিন আড্ডায়, নজু ভাই আর নিধি - কাছ থেকে দু'জনকে দেখার সুবাদে ছড়াটা ছুঁয়ে গেলো আরো বেশি। অসাধারণ, আকতার ভাই, অসাধারণ!


পুতুল এর ছবি
৬ | পুতুল | সোম, ২০০৮-১১-১০ ০০:০৫

খুব ভাল লাগল!
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!


১০

শেখ জলিল এর ছবি
৭ | শেখ জলিল | সোম, ২০০৮-১১-১০ ০০:০৯

দারুণ!


১১

কল্পনা আক্তার এর ছবি
৮ | কল্পনা আক্তার (যাচাই করা হয়নি) | সোম, ২০০৮-১১-১০ ০১:৪৪

অসাধারণ!!

....................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা


১২

অনিন্দিতা চৌধুরী এর ছবি
৯ | অনিন্দিতা চৌধুরী [অতিথি] | সোম, ২০০৮-১১-১০ ০২:০৫

দুর্দান্ত!


১৩

পান্থ রহমান রেজা এর ছবি
১০ | পান্থ রহমান রেজা | সোম, ২০০৮-১১-১০ ০৯:২০

উদ্ধৃতি
কোলে উঠে যাই টুপ করে, আর ভয় পেয়ে বাবা কাবু
ভাবে এই বুঝি হিসু করে দিল, আমি কী ছোট্ট বাবু !

_______________________________


১৪

মাহবুব লীলেন এর ছবি
১১ | মাহবুব লীলেন | সোম, ২০০৮-১১-১০ ০৯:৫৭

ইহা হয় দায়িত্বশীল ছড়া

গুড


১৫

রাফি এর ছবি
১২ | রাফি | সোম, ২০০৮-১১-১০ ১০:০৩

আকতার ভাই আপনি একটা জিনিয়াস্‌...

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!


১৬

মুশফিকা মুমু এর ছবি
১৩ | মুশফিকা মুমু | সোম, ২০০৮-১১-১০ ১০:৩১

হাসি অসাধারণ লাগল, খুবি সুইট হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে


১৭

সাইফুল আকবর খান এর ছবি
১৪ | সাইফুল আকবর খান [অতিথি] | সোম, ২০০৮-১১-১০ ১০:৫৭

দুর্দান্ত!
অসাধারণ!!
আকতার ভাইকে অভিনন্দন আর ধন্যবাদ, এই অন্যরকম সেইরকম ছড়াটির জন্য।
অভিনন্দন নজরুল ভাইকে, নিধি'র বাবা হওয়ার জন্য।
আর অনেক আদর না-দেখা নিধিকে। হাসি

-------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"


১৮

কীর্তিনাশা এর ছবি
১৫ | কীর্তিনাশা | সোম, ২০০৮-১১-১০ ১১:৩১

ধন্য ছড়াকার! চলুক

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।


১৯

জ্বিনের বাদশা এর ছবি
১৬ | জ্বিনের বাদশা | সোম, ২০০৮-১১-১০ ১১:৪৩

চলুক
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে


২০

পরিবর্তনশীল এর ছবি
১৭ | পরিবর্তনশীল | সোম, ২০০৮-১১-১০ ১৩:২৫

এই ছড়ার কোন তুলনা নাই। জয় আকতার ভাই।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


২১

নির্বাক এর ছবি
১৮ | নির্বাক [অতিথি] | সোম, ২০০৮-১১-১০ ১৩:৪৯

আপনার ছড়া সবসময়ই অসাধারণ, তাই নতুন কোন মন্তব্য করলাম না।


২২

ধুসর গোধূলি এর ছবি
১৯ | ধুসর গোধূলি | সোম, ২০০৮-১১-১০ ১৪:০১

- ফাডায়ালাইছেন আকতার ভাই। ফাটাফাটি পিস হইছে এইটা। হাততালি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


২৩

আনিস মাহমুদ এর ছবি
২০ | আনিস মাহমুদ | সোম, ২০০৮-১১-১০ ১৭:০৩

মন ছুঁয়ে যায়... আর ছড়াকারের সাবলীলতা প্রকাশের অযোগ্য।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...


২৪

সুলতানা পারভীন শিমুল এর ছবি
২১ | সুলতানা পারভীন শিমুল | সোম, ২০০৮-১১-১০ ২০:১১

কি অদ্ভুত সুন্দর, মিষ্টি আর মন-কাড়া একটা ছড়া, আকতার ভাই !
ক্যামনে যে লেখেন এইসব !!

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন


২৫

সংসারে এক সন্ন্যাসী এর ছবি
২২ | সংসারে এক সন্ন্যাসী | সোম, ২০০৮-১১-১০ ২০:১৭

জাস্ট তাব্দা হয়ে গেছি! ভাষা নাই!
এতো মোলায়েম ছড়া পড়ি নাই বহুতদিন। কী গঠনে, কী বিষয়ে!
মাস্টারপিস!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...


২৬

স্নিগ্ধা এর ছবি
২৩ | স্নিগ্ধা | মঙ্গল, ২০০৮-১১-১১ ০২:১১

আকতার, কি আর বলবো - মিটিমিটি হাসি দেখেই সন্দেহ হয়, এর পেটভর্তি একগাদা ছন্দ আর ছন্দ!

নিধির যোগ্য ছড়া, মহাবিচ্ছু এবং ততোধিক মিষ্টি একখানা মেয়ে হাসি


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন