ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

তোমায় পড়ে মনে


লিখেছেন ভূঁতের বাচ্চা [অতিথি] (তারিখ: শনি, ২০০৮-০৯-০৬ ১৯:৫২)
ক্যাটেগরী: | | | | |

তোমায় মনে পড়ছে
সূর্যাস্ত থেকে সূর্যোদয়
পাখির অবিরাম কলরব,
রাস্তার কুকুরের চিৎকার
একটু পানির জন্য হাহাকার;
রিমঝিম নূপুরের নিক্কন
টুপটাপ বৃষ্টির গুঞ্জন
সাগরের প্রবল গর্জন
আষাঢ়ের প্রবল বর্ষণ;
ব্যস্ত শহরের কোলাহল
আশা-শঙ্কার দোলাচল;
ক্ষুধার্ত মানুষের চিৎকার
ধনীর অট্টালিকার মর্মর;
তবুও তোমায় পড়ে মনে
নিরন্তর, সারাবেলা।

-----------------
৬ সেপ্টেম্বর, ২০০৮।


গড় রেটিং
( ভোট)
লিখেছেন ভূঁতের বাচ্চা [অতিথি] (তারিখ: শনি, ২০০৮-০৯-০৬ ১৯:৫২)
উদ্ধৃতি | ভূঁতের বাচ্চা এর ব্লগ | ২৪টি মন্তব্য | ১৬২বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, ভূঁতের বাচ্চা [অতিথি]. Sachalayatan.com can not be held responsible.

সবজান্তা এর ছবি
১ | সবজান্তা | শনি, ২০০৮-০৯-০৬ ২১:০৪

এত কাকে মনে পড়ছে ?চিন্তিত


অলমিতি বিস্তারেণ

ভূঁতের বাচ্চা এর ছবি
১.১ | ভূঁতের বাচ্চা [অতিথি] | শনি, ২০০৮-০৯-০৬ ২১:২৮

কোনো পেত্নী ছাড়া আর কাকে !


ojana এর ছবি
২ | ojana (যাচাই করা হয়নি) | শনি, ২০০৮-০৯-০৬ ২১:২১

wow very nice poem! i love it..keep up the good work হাসি


ভূঁতের বাচ্চা এর ছবি
২.১ | ভূঁতের বাচ্চা [অতিথি] | রবি, ২০০৮-০৯-০৭ ১২:০৬

আপনাকে কি আমি চিনি ???


স্বপ্নাহত এর ছবি
৩ | স্বপ্নাহত | রবি, ২০০৮-০৯-০৭ ০১:২৯

হ। খালি মনে পড়ে। কি যে বিপদ!

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?


ভূঁতের বাচ্চা এর ছবি
৩.১ | ভূঁতের বাচ্চা [অতিথি] | রবি, ২০০৮-০৯-০৭ ১২:০৭

হেঃ হেঃ
একটা টোটকা শিখাই তোমাকে।
নিজের মনকে বারবিকিউ করে খেয়ে ফেলো।
উপকার হতে পারে।


মুশফিকা মুমু এর ছবি
৪ | মুশফিকা মুমু | রবি, ২০০৮-০৯-০৭ ০৮:৩২

আরেহ টুত সাহেব হাসি খুব সুন্দর লিখস হাসি

উদ্ধৃতি
একটু পানির জন্য হাহাকার

রোজা রেখে এত মেয়েদের কথা ভাবতে হয়না, আল্লাহ আল্লাহ কর খাইছে
বি:দ্রো: এত মনে পড়লে মেক আ মুভ চোখ টিপি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍


ভূঁতের বাচ্চা এর ছবি
৪.১ | ভূঁতের বাচ্চা [অতিথি] | রবি, ২০০৮-০৯-০৭ ১২:০৪

আচ্ছা ,
রোজা রাইখা এই কবিতা লিখসি তোমারে কেডা কইল ?
বেশি বুঝন ঠিক না।


রেনেট এর ছবি
৫ | রেনেট | রবি, ২০০৮-০৯-০৭ ০৯:৪৬

পেত্নী কাব্য ভালো হয়েছে ভূত ভাই।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.


১০

ভূঁতের বাচ্চা এর ছবি
৬ | ভূঁতের বাচ্চা [অতিথি] | রবি, ২০০৮-০৯-০৭ ১২:০৮

রেনেট ভাইয়া দেখি !!!
লেখালেখি এত কম করেন কেন আজকাল ভাইয়া ?
পড়েছেন জেনে ভাল লাগল।


১১

কীর্তিনাশা এর ছবি
৭ | কীর্তিনাশা | রবি, ২০০৮-০৯-০৭ ১৫:১১

যার কথা ভূঁতের মনে পড়ে, তার তো খবর আছে !!

পদ্যখানা ভালো হইছে।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।


১২

ভূঁতের বাচ্চা এর ছবি
৭.১ | ভূঁতের বাচ্চা [অতিথি] | রবি, ২০০৮-০৯-০৭ ১৮:১০

আবার জিগায় !!!
বড়ই খাটাশ পেত্নী রে ভাই !
কি যে করি !!!
কোনো উপায় জানা আছে ?


১৩

পরিবর্তনশীল এর ছবি
৮ | পরিবর্তনশীল | রবি, ২০০৮-০৯-০৭ ১৭:৪২

কারে আবার এত মনে পড়তাসে? তারে লইয়া আবার কবিতাও লেখা হইছে? সে কে? সে কে? কে? কে? কে?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল


১৪

ভূঁতের বাচ্চা এর ছবি
৮.১ | ভূঁতের বাচ্চা [অতিথি] | রবি, ২০০৮-০৯-০৭ ১৮:১২

হেঃ হেঃ হেঃ
এত প্রশ্ন জিগাও ক্যান মিয়া ?
তোমার কাম হইল পরিবর্তন ঘটানো,
নিজেই এত প্রশ্ন জিগাইলে পরিবর্তন করবা কখন ?


১৫

দেবোত্তম দাশ এর ছবি
৯ | দেবোত্তম দাশ | রবি, ২০০৮-০৯-০৭ ১৯:১৬

আমি বাঁইচা গেছি, আমারে মনে পড়ে নাই
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি


১৬

ভূঁতের বাচ্চা এর ছবি
৯.১ | ভূঁতের বাচ্চা [অতিথি] | রবি, ২০০৮-০৯-০৭ ১৯:৩৮

হাঃ হাঃ হাঃ
হাসালেন দাদা !


১৭

রাফি এর ছবি
১০ | রাফি | রবি, ২০০৮-০৯-০৭ ২০:৪১

মনে পড়া তো বিশাল গিয়ানজাম।
ওঝা লাগব নাকি ভূত ভায়া?

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!


১৮

ভূঁতের বাচ্চা এর ছবি
১০.১ | ভূঁতের বাচ্চা [অতিথি] | রবি, ২০০৮-০৯-০৭ ২২:০২

গিয়াঞ্জাম ছাড়া এই দুনিয়া অচল রে ভাই !
ওঝার খরচা আপনি দিলে ডাকতে পারেন সমস্যা নাই।


১৯

জুলিয়ান সিদ্দিকী এর ছবি
১১ | জুলিয়ান সিদ্দিকী | সোম, ২০০৮-০৯-০৮ ০২:২৫

পেত্নীর কথা মনে কইরেন না কইলাম! রাইতে খামসি দিবো!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।


২০

ভূঁতের বাচ্চা এর ছবি
১১.১ | ভূঁতের বাচ্চা [অতিথি] | সোম, ২০০৮-০৯-০৮ ০৭:৪৭

নাহ্‌, এই পেত্নী ভালা, খামচি দেয়না খালি দৌড়ের উপর রাখে !


২১

মুিনয়া এর ছবি
১২ | মুিনয়া (যাচাই করা হয়নি) | রবি, ২০০৮-১০-১৯ ১৩:৪২

ভূঁত কি বাচ্চি তোর লি খা এই কবিতাটি কি আমি আগে পড়িনি? ভীষন ভালো লিখেছিস। শেষ দুটো লাইন চমৎকার। মনেতো পড়বেই চাইলেই কি ভুলে থাকা যায়.........


২২

ভূঁতের বাচ্চা এর ছবি
১২.১ | ভূঁতের বাচ্চা [অতিথি] | মঙ্গল, ২০০৮-১০-২১ ০৮:২২

এমা ! কি বলো ! এই অকবিতা তো সেই কবে লিখেছিলাম।
তবুও পড়েছ জেনে ভাল লাগল।


২৩

লীন [অতিথি] এর ছবি
১৩ | লীন [অতিথি] (যাচাই করা হয়নি) | শনি, ২০০৮-১২-২৭ ১৩:৩০

পেত্নী টা কেডা?


২৪

ভূঁতের বাচ্চা এর ছবি
১৩.১ | ভূঁতের বাচ্চা [অতিথি] | রবি, ২০০৮-১২-২৮ ০৭:৩৪

এত বেশি আগ্রহ তো ভালা না !


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন