| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
পূর্বকথন
একদিন বলেছিলে, ভগবান নাকী ১০০ জন। আমি বুঝেছি, প্রেম আর বিচ্ছেদ ১০০ রকম। ভালোবাসা-মন্দবাসার পাস নম্বরও ১০০। তারপর ১০০ রক্তজবার বীজ বুকে নিয়ে ১০০ কোটি মাইল ছুটে চলা। আর গানিতিক নামতা শেখা: ১০০, ১০০, ১০০...
২
এবং ১০০, ১০০, ১০০...
৩
একটা ব্যাপার বুঝলাম না। ছবির ঘড়িটা, এটাতে ২ রকমের ডায়াল মিটার দেখাচ্ছে। ৩, ৬, ৯, ১২ বুঝলাম ঘন্টা বোঝাচ্ছে, কিন্ত তার বাইরে ১-৩১ কি বোঝাচ্ছে? কেউ একটু বুঝিয়ে বলবেন কি?
ফাহিম
৫
ঠিক তাই। আমার নানুর এই ব্রিটিশ আমলের ওককাঠের ঘড়িটা এক সময় সময়ের পাশাপাশি তারিখও দেখাতো। তখন এর ডায়ালটি ছিলো রোমান হরফের।
পরে বাবার কাছে শুনেছি, ১৯৭১ সালের পর যখন সাইন বোর্ডসহ সব কিছু বাংলা লেখার হিরিক পরে, তখন ঘড়ির ডায়ালটিও বাংলায় লেখানো হয়।
ছোটবেলায় আমি একে টিক টিক করে চলতে দেখেছি। কলকব্জার সহজলভ্যতার অভাবে এর মৃত্যূ হয়েছে অনেক আগে। নানান হাত ঘুরে বছর দশেক হলো এটি এখন আমার সম্পত্তি। আর ঘড়িটির সময় গত বছর দশেক হলো সেই ভোর ৬টায় (নাকী সন্ধ্যা?) আটকে আছে।
৬
একশ'তে একশ!
(বিপ্লব)
৭
সবাইকে অনেক ধন্যবাদ।
১
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন