ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

অনলাইনে যারা

সদস্য ১৬ | অতিথি ৯২
অনলাইনে সর্বাধিক সদস্য ৫২২, সময় বুধ, ২০০৮-১২-৩১ ১৬:১৯

মনজুরাউল এর ছবি
১১ | মনজুরাউল | সোম, ২০০৮-০৭-১৪ ০১:৪৬

যা বলতে চাইছিলাম সবই বলা শেষ। বিষয়টা নিয়ে লেখার জন্য আমি আদিষ্ট হয়েছিলাম। ঘেন্নায় লিখিনি। আমার খুব কষ্ট হয়।আমার প্রয়াত বাবা স্বীকৃতিহীন মুক্তিযোদ্ধা ছিলেন। তাঁর ১৩ বছরের ছেলেটি এসএলআর হাতে বাংকারে বাংকারে ছুটে বেড়াত।একদিন বাংকারে খাবার পৌছানোর সময় এ্যাম্বুশে পড়ে গেল। সেকেন্দার নামের এক ইপিআর সদস্য ছেলেটিকে এর পর দায়িত্ব দিল আর্মস-এ্যামুনিশন টেন্টের । ক্লান্ত ছেলেটি একদিন গোলাবারুদের স্তুপের মধ্যেই ঘুমিয়ে পড়েছিল.....ঘুম ভাঙার পর শুনল লন্ডনের কোন সাংবাদিকরা তার ছবি তুলে নিয়েছে। ক্যাপটেন মাজহার বলেছিল 'লন্ডনের কাগজে ছবিটা ছাপা হয়েছিল....." আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস "শিরোনামে। আরো পরে ছেলেটি মেজর জলিল,মেজর আবু ওসমানদের সংস্পর্শে এসেছিল। সেই একাত্তরের দেখা আর তার পরের ৩৫ বছরের দেখা ভীষণ ভাবে কন্ট্রাডিক্ট করেছে। ঘৃনায় কষ্টে বাবা তো মরেছে.....ছেলেটা আজো বেঁচে আছে ...তার বুকের ভেতরে
উদগিরণ হওয়া গলিত লাভা গলে গলে পড়ছে কাগজের পাতায় পাতায়......স্লিপিং উইথ আর্মস এর সেই মনজুরুল হকের আর কি-ই বা করার ক্ষমতা আছে...?

ফ্যাশনদার সেলিব্রেটি মুক্তিযোদ্ধাদের এই পশ্চাদ্দেশের ধাক্কাটার খুব দরকার ছিল।

আপনাকে অজস্র ধন্যবাদ।
-------------------------------------------------------------
আমরা একদিন পেট্রোল ঢেলে সব জ্বালিয়ে দেব....
আমরা একদিন পেট্রোল ঢেলে সব আগুন নিভিয়ে দেব..................


জবাব

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন