ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

অনলাইনে যারা

সদস্য ১৫ | অতিথি ৬১
অনলাইনে সর্বাধিক সদস্য ৫২২, সময় বুধ, ২০০৮-১২-৩১ ১৬:১৯

মনজুরাউল এর ছবি
১১.২.২ | মনজুরাউল | মঙ্গল, ২০০৮-০৭-১৫ ০৩:৩৭

অভিবাদন আপনাকেও। দুক্ষিত ফারুক,কাগজ ছবি কোনোটাই আমার কাছে নেই। কাগজটা ফাতাফাতা হয়ে ছিল বাবার কাছে । ৭২ এর জানুয়ারির প্রথম দিকে আমরা মেহেরপুর দিয়ে দেশে ফিরি । কয়েক মাস পরেই 'ফটিক" হিসেবে আমার ট্রান্সফার হয় মামার কাছে,দর্শনায় । বাবা-মা চুয়াডাঙ্গায় । তারপর ৭২ এ বাবা-মা চলে যান দিনাজপুর । আমার সঙ্গে ৫ বছরের ছাড়াছাড়ি। সেই কাগজ শুধু নয়, ওই সাংবাদিকরা আমার কান্না রেকর্ড করা একটা ছোট ওয়াকম্যান ও দিয়েছিল । সব হারিয়েছে । মা বলেন তাদেরকে ৭৬ এ আ্যালোটমেন্ট বা অনুদান পাওয়া বাড়ি থেকে যেদিন উচ্ছেদ করা হয় সে সময় নাকি বাবা কষ্টে রাগে তার-আমার সব স্মৃতিই নষ্ট করে ফেলেছিলেন ! বাবা বলতেন ...থাক কষ্ট বাড়ে । জীবন বাঁচাতে ওই সময় এত বেশী কষ্ট করতে হয়েছে যে প্রাণ ধারণের বাইরে সবকিছুই গৌণ হয়ে গেছিল ।

মুক্তিযুদ্ধ কাকে কী দিয়েছে জানি না, তবে আমাকে দিয়েছিল ম্যাচ্যুরিটি । ১২/১৩ বছর বয়সেই তিন বোন আর মা'কে বাঁচাতে অন্য এ যুদ্ধ করতে হয়েছিল । ২০টাকা ভাতা পেতাম । একাধারে পিতামাতাহীন কিশোরদের ক্যাম্প চালানো,থানা শহর তেহট্ট থেকে মুক্তিযোদ্ধাদের রেশন আনা,বাংকারে রসদ পৌঁছানো ...........।

এ নিয়ে দু'টো লেখা আছে। সেটা সচলের বন্ধুদের জন্য দিতে পারি।

এই সঙ্গে নজরুলকেও ধন্যবাদ দিয়ে রাখছি ।


জবাব

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন