নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

অনলাইনে যারা

সদস্য ১৭ | অতিথি ৬৬
অনলাইনে সর্বাধিক সদস্য ২৪৫, সময় মঙ্গল, ২০০৮-০৭-১৫ ১৭:০৯

ইশতিয়াক রউফ এর ছবি
২ | ইশতিয়াক রউফ | বুধ, ২০০৮-০৭-১৬ ১৯:৩৭

ব্যাপারটা খুব দুঃখজনক। বোঝা যাচ্ছিল অনেক আগে থেকেই। দেশে অনেকেই অন্ধকারে ছিলেন, যান্ত্রিক ত্রুটি কিনা বুঝতে পারছিলেন না, বাইরের সাথে যোগাযোগ ছিল না। এখন অবস্থা অতটা সঙ্গীন নয়। এখন সবাই জানি আসল ঘটনা কী ঘটেছে, বা ঘটতে যাচ্ছে।

খুব কড়াকড়ি করে সচল করবার সবচেয়ে বড় সুফলটি বোধহয় আমরা এখন পেতে যাবো। সবাই এত বেশি চেনা, বিশ্বস্ত, আর আন্তরিক, যে বাইরের সাথে যোগাযোগ না থাকলেও মনে ভয় কাজ করবে না। সবাই যে যার জায়গা থেকে নিজের কাজটুকু করে যাবে, এই আস্থা সবারই আছে এখানে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সেই বিখ্যাত কবিতাটি তুলে দিলাম।

"In Germany, they came first for the Communists, And I didn’t speak up because I wasn’t a Communist;

And then they came for the trade unionists, And I didn’t speak up because I wasn’t a trade unionist;

And then they came for the Jews, And I didn’t speak up because I wasn’t a Jew;

And then . . . they came for me . . . And by that time there was no one left to speak up."

আমাদের আজকের এই সঙ্গীন দশার মূল কারণ স্বাধীনতার সপক্ষ-শক্তি বিশ্লিষ্ট হয়ে থাকা। যদি সরকার শেষতক সচলায়তনকে ব্যান করবার ভুলটি করেই ফেলে, আমার মনে হয় সবার উচিত কবিতার কথাগুলো মনে রাখা।


রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!


জবাব

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন