নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

অনলাইনে যারা

সদস্য ১৬ | অতিথি ৭৩
অনলাইনে সর্বাধিক সদস্য ২৪৫, সময় মঙ্গল, ২০০৮-০৭-১৫ ১৭:০৯

আরিফূর রহমান এর ছবি
১০.১ | আরিফূর রহমান [অতিথি] | বুধ, ২০০৮-০৭-১৬ ২০:৪৩

এইটা একটা প্রশ্ন বটে!

ঘটনা কি আসলেই সত্য?

এই প্রশ্নের উত্তর দিতে হইলে আমাদের জানতে হবে বাংলাদেশে সিঙ্গল গেটওয়ে ব্যাভার করে কি না!

যদি করে সেই দ্বারপথে ছিপি দিয়া এইরকম বন্ধবাজি সম্ভব বটে, কিন্তু উপ-আইএসপি গুলি কি সত্যই সেই দ্বারপথ ব্যাভার করে?

যারা বিভিন্ন নিজস্ব উপ-দ্বারপথ ব্যাভার করে তারা চাইলেই তাদের গ্রাহকদের অনাবদ্ধ সেবা দিতে পারে (যদি না সরকার থেকে তাদের বাধ্য করা হয়)

তবে আমরা যদি একটু পেছনে চলে যাই এই জলপাই সর্কার এসে প্রথমেই 'ভিওআইপি' নিয়ে ভেজাল শুরু করেছিলো। প্রচুর 'অবৈধ' সেটাপ বাজেয়াপ্ত হয়। আইএসপিগুলোকে জরিমানাও করা হয়।

এর পরে সিঙ্গল গেটওয়েতে নাম লেখাতে বাধ্য করা হয়। আমার কেন যেন সন্দেহ হয়, এসবই আসলে একটা মাস্টারপ্ল্যানের অংশ।

ইন্টারনেট নজরদারি এবং নিয়ন্ত্রন এর মাধ্যমে বাংলাদেশের সবগুলি জানালা ধীরে ধীরে বন্ধ করে দিয়ে একসময় এটাকে 'কবর' সদৃশ কিছু একটাতে পরিনত করা এবং তারপরে 'আসল প্ল্যান' বাস্তবায়নই মনে হয় মূল লক্ষ্য।

আমার কথায় প্রচুর 'কন্সপিরেসি থিওরি'র গন্ধ পাওয়া যাবে।

যারা 'আমরা আসলে ভাল আছি' ভাব নিয়ে থাকতে চান তাঁরা দয়া করে আমাকে অবজ্ঞা করুন।


জবাব

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন