ব্যানার: মুস্তাফিজুর রহমান
নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

অনলাইনে যারা

সদস্য ১৮ | অতিথি ৭৬
অনলাইনে সর্বাধিক সদস্য ৫২২, সময় বুধ, ২০০৮-১২-৩১ ১৬:১৯

অপ্রিয় এর ছবি
৫ | অপ্রিয় [অতিথি] | সোম, ২০০৮-০৯-০৮ ১২:২৯

প্রার্থনার ব্যাপারটি নিয়ে ধার্মিকরা সারাক্ষন মাতামাতি করেন। তারমানে কি এই ধরে নেয়া যায় না, অন্যায় করেন বলেই বারবার কারো কাছে ক্ষমা চাওয়ার প্রশ্ন আসে? যদিই অন্যায়ই না করেন, দুর্বলতাই না থাকে, তবে কিসের ক্ষমা চাওয়া?

খুবই এ্যরোগ্যান্ট কমেন্ট তানবীরা, এতই এ্যরোগ্যান্ট যে তা হৃদয়ে আঘাত করে। প্রার্থনা মানুষের উচ্চ-আবেগ (Higher Emotions) ডিভোশনের একটি রিয়ালাইজেশন। কবির "ক্ষম হে মম সুন্দর" অথবা প্রার্থনার 'ক্ষমা' মূলতঃ সমর্পনের, অপরাধের নয়।

আর দুর্বলতা আপনার না থাকতে পারে, আমার অনেক, আমি তিন বেলা পেটপুরে খাই, খাবারের ডেট ওভার হয়ে গেলে ফেলে দেই কিন্তু প্রতি বেলায় লক্ষ লক্ষ শিশু, অল্প বয়সীরা না খেয়ে থাকে সেদিকে ভ্রুক্ষেপও করি না। যারা ধনী, শক্তিশালী এবং জগতের অনেক দুর্দশার কারণ তারা বন্ধু মানলে আমি পুলকীত হই। তাদের ফরমায়েশগিরী করেই আমার দিন কাটে। উচিত্ মনে করেও তাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমি কিছুই করছি না। আমার দুর্বলতা আর অপরাধের ফিরিস্ত তো বিরাট। বেশীরভাগ বিশ্বাসীর সৃষ্টিকর্তার কাছে ক্ষমাপ্রার্থনা কিন্তু এইসব ‘অপরাধের’ সেল্ফ রিয়ালাইজেশনের জন্য। সত্যিকারেই কোন ঈশ্বর আছেন কি না বা তিনি তা শুনছেন কি না তা মূখ্য নয়।


জবাব

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন