| ‹ পুরোনো ব্লগ | সব ব্লগ | নতুন ব্লগ › |
আমি বিটিটিবি'র ইন্টারনেট বিভাগের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি ঘন্টা খানেক আগে। সচলায়তন ব্যান বা ব্লক করা হয়েছে কি-না জানতে চাইলে তিনি বলেন, অফিসিয়ালি বলবেন, মন্তব্য নেই।' আকেলমান্দ কি লিয়ে ইশারাই কাফি হ্যায়।
আন অফিয়াশিলি যা বলেছেন, তা তো বলা যাচ্ছে না।
এস এম মাহবুব মোর্শেদের সঙ্গে ব্রায়ানের কথোপকথন পড়েছি। আমাদের আইটি ইঞ্জিনিয়ারও বলেছে, সার্ভারের সমস্যা এটা না।
আমার যা মনে হচ্ছে, তা বুঝে নিন। দ্রুত সবাইকে জানান। কিন্তু কিছু করার আগে একটু অপেক্ষা করাই ভাল।
২
ব্যাপারটা খুব দুঃখজনক। বোঝা যাচ্ছিল অনেক আগে থেকেই। দেশে অনেকেই অন্ধকারে ছিলেন, যান্ত্রিক ত্রুটি কিনা বুঝতে পারছিলেন না, বাইরের সাথে যোগাযোগ ছিল না। এখন অবস্থা অতটা সঙ্গীন নয়। এখন সবাই জানি আসল ঘটনা কী ঘটেছে, বা ঘটতে যাচ্ছে।
খুব কড়াকড়ি করে সচল করবার সবচেয়ে বড় সুফলটি বোধহয় আমরা এখন পেতে যাবো। সবাই এত বেশি চেনা, বিশ্বস্ত, আর আন্তরিক, যে বাইরের সাথে যোগাযোগ না থাকলেও মনে ভয় কাজ করবে না। সবাই যে যার জায়গা থেকে নিজের কাজটুকু করে যাবে, এই আস্থা সবারই আছে এখানে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সেই বিখ্যাত কবিতাটি তুলে দিলাম।
"In Germany, they came first for the Communists, And I didn’t speak up because I wasn’t a Communist;
And then they came for the trade unionists, And I didn’t speak up because I wasn’t a trade unionist;
And then they came for the Jews, And I didn’t speak up because I wasn’t a Jew;
And then . . . they came for me . . . And by that time there was no one left to speak up."
আমাদের আজকের এই সঙ্গীন দশার মূল কারণ স্বাধীনতার সপক্ষ-শক্তি বিশ্লিষ্ট হয়ে থাকা। যদি সরকার শেষতক সচলায়তনকে ব্যান করবার ভুলটি করেই ফেলে, আমার মনে হয় সবার উচিত কবিতার কথাগুলো মনে রাখা।
৪
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
৫
শুধু পোর্ট ৮০ বন্ধ করেছে। তাই ট্রেস রাউটে পাওয়া গেলেও পেইজ এক্সেস করা যাচ্ছে না।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
৯
এইটা আসলে ভালো কোন সমাধান না। মিনিট খানেকের মধ্যে নতুন আইপিও ব্যান করবে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
১০
- ঠিক, এইটা যোগ্য অল্টার্নেটভ মনে হৈতাছে না।
প্রোক্সি দিয়ে আর কতোক্ষণ!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
১১
আহ ঈশ্বর, আমাদের ক্ষোভ কি তোমাকে স্পর্শ করে?
১২
১৩
একটু সবুর করাই ভালো। এই ধরণের কীর্তি আগেও হয়েছে। ষান্মাসিক ভূত কাঁধে চাপে দেশের হাঁটুদ্ধিমানদের।
১৪
ব্যান করা খুবই দুৰখজনক একটি ঘটনা। এখন আমাদের সবার কী করণীয়, সেটা মনে হয় সিদ্ধান্ত নিতে হবে।
১৫
১৬
আমরা মনে হয় ভুলে যাচ্ছি, রাজাকার মনষ্ক টেনকিক্যাল লোকও আছে। এদের মাঝে অনেকেই প্রো লেভেলের। সুতরাং যার কাছে 'অথরাইজ' করার ক্ষমতা আছে.. সেই সবার ওপরে ছড়ি ঘুরাবে।
শেষ পর্যন্ত এটা একটা রাজনৈতিক যুদ্ধ, মোটেও টেকনিক্যাল নয়।
টেকনোলজি নিয়ে ইঁদুর-বেড়াল খেলার মনে হয় আর দরকার নেই।
বাংলাদেশ যদি কেউ বিটিএসএল দখল করে ফেলতে পারে, ওই দেশের আশা ছেড়ে দেয়াই সমীচিন বোধ করি।
১৮
প্রযুক্তি জ্ঞানে জ্ঞানী রাজাকারের অভাব নাই । আমাদের বিশ্ববিদ্যাল গুলোতেই একগাদা রাজাকার শিক্ষক আছেন । আমি আমার আগের মন্তব্যটিতে ঠিক ইঁদুর-বেড়াল খেলার দিকে ইঙ্গিত করতে চাইনি । তবে কথাটি না বললেও মনে হয় চলত । ধূগো 'পাবলিক' মন্তব্যে বিকল্প বুদ্ধির কথাটি না লিখে বদ্দার সাথে সামনা সামনি কথা বলতে অনুরোধ করে বিচক্ষনতার পরিচয় দিয়েছেন । আমার ধারনা সরকারের টিকটিকি এখন এই সাইট যত্ন করে নজরে রাখছে । ধূগো যদি তার বিকল্প বুদ্ধিটি এখানে বলে বসতেন তাহলে সেই বুদ্ধি কাজে লাগানোর আগেই সচলকে বুদ্ধু বানিয়ে ফেলার ব্যবস্থা করা হয়ে যেত । বিকল্প বুদ্ধিটা যাই হোক, তারা চাইলে একদিন সেটাও আটকে ফেলতে পারবে, সন্দেহ নাই । কিন্তু একদিন যদি দেরী করিয়ে দেয়া যায়, সেই একদিনও লাভ ।
পরিশেষে আপনার সাথে আবারো সহমত, এটা রাজনৈতিক যুদ্ধ । তবে যুদ্ধের ক্ষেত্রটি এখানে প্রযুক্তি ।
২০
ঘটনা কি সত্য ?
____________________________________
দুনিয়াজুড়া পচুর গিয়ানজাম
২১
এইটা একটা প্রশ্ন বটে!
ঘটনা কি আসলেই সত্য?
এই প্রশ্নের উত্তর দিতে হইলে আমাদের জানতে হবে বাংলাদেশে সিঙ্গল গেটওয়ে ব্যাভার করে কি না!
যদি করে সেই দ্বারপথে ছিপি দিয়া এইরকম বন্ধবাজি সম্ভব বটে, কিন্তু উপ-আইএসপি গুলি কি সত্যই সেই দ্বারপথ ব্যাভার করে?
যারা বিভিন্ন নিজস্ব উপ-দ্বারপথ ব্যাভার করে তারা চাইলেই তাদের গ্রাহকদের অনাবদ্ধ সেবা দিতে পারে (যদি না সরকার থেকে তাদের বাধ্য করা হয়)
তবে আমরা যদি একটু পেছনে চলে যাই এই জলপাই সর্কার এসে প্রথমেই 'ভিওআইপি' নিয়ে ভেজাল শুরু করেছিলো। প্রচুর 'অবৈধ' সেটাপ বাজেয়াপ্ত হয়। আইএসপিগুলোকে জরিমানাও করা হয়।
এর পরে সিঙ্গল গেটওয়েতে নাম লেখাতে বাধ্য করা হয়। আমার কেন যেন সন্দেহ হয়, এসবই আসলে একটা মাস্টারপ্ল্যানের অংশ।
ইন্টারনেট নজরদারি এবং নিয়ন্ত্রন এর মাধ্যমে বাংলাদেশের সবগুলি জানালা ধীরে ধীরে বন্ধ করে দিয়ে একসময় এটাকে 'কবর' সদৃশ কিছু একটাতে পরিনত করা এবং তারপরে 'আসল প্ল্যান' বাস্তবায়নই মনে হয় মূল লক্ষ্য।
আমার কথায় প্রচুর 'কন্সপিরেসি থিওরি'র গন্ধ পাওয়া যাবে।
যারা 'আমরা আসলে ভাল আছি' ভাব নিয়ে থাকতে চান তাঁরা দয়া করে আমাকে অবজ্ঞা করুন।
২২
বিটিটিবির ইন্টারনেট বিভাগের চেয়ারম্যান যা বলেছেন (ফারুকের লেখায় উদ্ধৃত) তা খুবই মামুলি ধরণের ডিপ্লোম্যাসি। এই ধরণের বড়কর্তারা কোনো বিষয়ে অবগত না থাকলে এই রকম কথাবার্তা বলেন। এই ক্ষেত্রে চেয়ারম্যানের চাইতে খুদে কোনো কর্মচারী অনেক বেশি ইনফর্মড ও কার্যকর।
তবে আমার মনে হয়না সরকার সচলায়তনকে বাংলাদেশে ব্যান করার মতো এতো বড় একটা বোকামী করবে। এতে ওদের লাভের চাইতে লোকসানই বেশি হবে। লাভ যেটুকু হবার তা আমাদেরই।
২৩
রিটন ভাই, একটু লক্ষ্য করেন, ফারুক ভাই তাঁর লেখার একাংশে বলেছেন ,
আন অফিয়াশিলি যা বলেছেন, তা তো বলা যাচ্ছে না।
আশা করি, বুঝতেই পারছেন কিছু একটা ঘাপলা হয়েছে। এ ছাড়া অন্য আরো একটি সূত্র থেকেও শোনা গিয়েছে যে সচলায়তন আসলেই ব্যান বাংলাদেশে।
দেখা যাক কী হয় !
২৪
-------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?
২৬
৩১
--------------------------------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?
৩২
খুব কড়াকড়ি করে সচল করবার সবচেয়ে বড় সুফলটি বোধহয় আমরা এখন পেতে যাবো। সবাই এত বেশি চেনা, বিশ্বস্ত, আর আন্তরিক, যে বাইরের সাথে যোগাযোগ না থাকলেও মনে ভয় কাজ করবে না। সবাই যে যার জায়গা থেকে নিজের কাজটুকু করে যাবে, এই আস্থা সবারই আছে এখানে।
কিন্তু কিছু করার আগে একটু অপেক্ষা করাই ভাল।
চিত্ত থাকুক ভয়শূন্য উচ্চে থাকুক শির।
৩৩
কদিন আগে দৈনিক প্রথম আলোর এক সাংবাদিকের সাথে আলাপকালে জানতে পারি, সরকার মিডিয়াকে আস্তে আস্তে দখল করে নিচ্ছে।
আর টিভি সহ আরো কয়েকটি ইলেক্ট্রনিক মিডিয়া সরকারের নিয়ন্ত্রনে চলে গেছে।
সচলায়তন বন্ধ হয়তো সেই বিশাল পরিকল্পনারই একটা অংশ।
যদিও এখনো বিশ্বাস হচ্ছে না সরকার সত্যিই এমন কাজ করতে পারে!!
৩৪
কোন কিছু করার আগে আমাদের জানতে হবে আসলেই সচল ব্যান হয়েছে কি না । সেটাই তো জানা যাচ্ছে না ।
৩৫
সরকারী কতৃপক্ষ নিয়মতান্ত্রিক ভাবে কিছু জানায়নি, জানাবে এতোটা দুরাশা করার ও কোন দরকার নেই ।
সার্ভার সাইট থেকে জানানো হয়েছে ঐ দিক থেকে কোন সমস্যা নাই, সচলের টেকনিক্যাল টীম জানাচ্ছে এদিকে ও কোন সমস্যা নাই ।
সুতরাং ব্লগার ও পাঠকদেরকে নিজ থেকেই সমীকরন টা মিলিয়ে নিতে হবে ।
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
৩৬
এতোটাই হাস্যকর তেনাদের কর্মকান্ড যে ভাষা হারায় ফেলসি।
৩৭
জরুরি অবস্থায় আমার বোধবুদ্ধি স্বাভাবিক দ্রুততায় কাজ করে না। তখন বেশি মানুষ যা করে, আমিও তা করি। কাজেই এখন বুক উঁচু করে থাকা ছাড়া আর কী কী করতে হবে, সময় সময় জানাবেন আশা করি।
................................................................
সবকিছু নষ্টদের অধিকারে গেছে
৩৮
এই ব্যাটা শুনলাম ব্লগ কী জিনিষ সেটাই জানে না; আন্দাজে মনে হয় ভাব নিসে। রাজাকাররা হয়তো নিজেদের লোক কাউরে দিয়া পোর্ট বন্ধ করাইসে। আলী আমানের ব্যানার আর পোস্ট দেখে হয়তো মাথা খারাপ হয়ে গেসিলো।
= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
৩৯
রাজাকাররা হয়তো নিজেদের লোক কাউরে দিয়া পোর্ট বন্ধ করাইসে। ....
রাজাকারেরা সামহোয়ারে যেরকম শিবিরমনষ্ক মাসোহারাভুক মডু পালতো, সেরকমই হয়তো ফেউ থাকতে পারে।
বিটিএসএল এ এধরনের কেউ থাকলে তাকে খুঁজে বের করা দরকার।
৪০
আমি একটা দুষ্টামি বুদ্ধি পাইছি । ঐদিন যেই মুক্তি যুদ্ধ উইকিটার লিঙ্ক দিয়েছিলাম সেখানে গিয়ে এই "সচল বন্ধ করার ঘটনা", "সরকার কর্তৃক গনমাধ্যম দখলের ঘটনা" ইত্যাদির উইকি লেখা শুরু করি সবাই মিলে । এখানে যারা মন্তব্য করেছেন, সবাই তিন লাইনের একটি করে প্যারাগ্রাফ লিখলেও উইকিতে প্রচুর তথ্য জমা হয়ে যাবে । দেখি সেটাতেও কিছুদিন পর বাংলাদেশ থেকে ঢুকা যাচ্ছে না তাহলে আমরা বলতে পারব যে বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করে প্রমানিত হয়েছে যে বাংলাদেশের বর্তমান সরকারের এই বদঅভ্যাসটি আছে । আর অন্যথায় প্রমানিত হবে সরকারের এই বদভ্যাস নেই । তবে সেই ক্ষেত্রে আমরা প্রচুর তথ্য সন্বিবিষ্ট পাব একটা উইকি পেয়ে যাব । সেটা ভবিষ্যতে কাজে লাগবে ![]()
৪১
যদিও তড়িঘড়ি করে কিছু বলা ঠিক হবে না বোধহয়, তবে মনে পড়ে যাচ্চে "তেহেলকা ডট কম" এর কথা।
বড় হয়ে শুনেছি নানা conspiracy theory, কিন্তু সচলায়তনকে ঘিরে...
উচিত না, মানায়ও না। আশাকরি অতি শীঘ্র শুভ বুদ্ধির উদয় ঘটবে "তাহাদের"!!
৪২
রাজাকারদের বিরুদ্ধে লড়াইটাও কিন্তু একই সাথে চালিয়ে যেতে হবে।
৪৩
আসলেই কিছু তথ্যের ব্যাপারে সুনির্দিষ্টভাবে জানা জরুরী। যদি সত্যিই সরকারের পক্ষ থেকে সচল বন্ধ করে দেয়া হয় তবে তা নিশ্চিত হওয়া প্রয়োজন। আর যদি বিটিটিবি'র ভেতর থেকে কেউ সাবোটাজ করতে করে থাকে তাও নিশ্চিত হওয়া দরকার। এই ব্যাপার দু'টি নিশ্চিত হতে মডুগনের কেউ বা সচলের কোন সদস্য কি অফিসিয়ালি বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ের সাথে যোগাযোগ করতে পারেন? এমন কি টেলিফোন ইন্টারভিউও যদি নিয়ে তা এখানে আপলোড (বা ইউটিউবে আপলোড) করা যায় তো একটা সমাধানে দ্রুত যাওয়া যায়। দ্বিতীয়ত বিটিটিবি'র ভেতরকার কারো কারো ইন্টারভিউও যদি নেয়া যায়! আমার বিশ্বাস ওখানে যেমন মোল্লা পক্ষের লোকও রয়েছে, তেমনি আমাদের পক্ষের লোকও থাকতে পারে। যদি কাজটা ভেতর থেকে হয়ে থাকে তবে নাম প্রকাশ না করে ওদের ইন্টারভিও নেয়া যেতে পারে।
আর নিশ্চিত হওয়ার পর যদি আমাদের জানানো হয় তবে আমরা ছোটখাটো পর্যায়ে কিছু সাহায্য করতে পারি। অন্তত বৃটেনসহ কিছু কিছু ইউরোপিয়ান মিডিয়াতে ব্যাপারটা ফলাও করে প্রচার করা যেতে পারে (যদিও জানি কয়েকবার প্রচারের পরই বন্ধ হয়ে যেতে পারে)।
তবে যে ব্যাপারটাতে আমি আশার আলো দেখছি, তা হলো, সত্যি সত্যি যদি তারা (সরকার/জামাতিরা) এই কাজটা করে থাকে তো বললো, নেটের শক্তি দিনে দিনে বাড়ছে দেশেও! এর সুফল নেয়ার সময় এসেছে। এখন অন্য সবার আরো বেশী করে মনোযোগ দেয়া উচিত দেশের রাজনৈতিক ঘটনা প্রবাহের উপর। একটা ব্যাপার ঠিক বুঝে উঠতে পারছিনা, নিজামী মুক্তির সাথে এর কোন যোগসাজশ রয়েছে কিনা! বাংলাদেশে রাজনীতির পুরো চিত্রই যেন হঠাত করে পাল্টাতে শুরু করেছে। সরকার যদি সম্ভাব্য আন্দোলন ঠেকাতে (জামাতের ভয়ে) নিজামীকে মুক্তি দেয় তো বললো ওদের হিসাবে বড়ো ধরনের ভুল হচ্ছে। ঠিক এই সময়ে আমাদের সবার মনে হয় জামাতীদের চরিত্র ন্যাংটো করে সবার সামনে তুলে ধরা উচিত। যে যেখান থেকে পারেন অডিও/ভিডিও/লেখা/ সাম্প্রতিক ঘটনা যা কিছুই জামাতের সাথে রিলেটেড তা সমস্ত ব্লগে ছড়িয়ে দিন। যে কোন জামাতনেতা বা কর্মী, ছোট বা বড় যে কোন ধরনের অন্যায়ই হোক না কেন(!), যা তারা অন্তরালে করে চলেছে দেশে/বিদেশে তার ডকুমেন্টেশন করে ছড়িয়ে দিন অন্তর্জালে(নিজের নাম গোপন রেখে)। দেখা যাক ওরা কয়টা সংগঠন বন্ধ করতে পারে, আর আমরা কয়টা আগুনের জন্ম দিতে পারি! চিয়াস্
!
১
সচলায়তনের ওপরে ক্ষোভের কারণ কি? সরকার তো 'নির্দলীয়', 'নিরপেক্ষ'!
এখন থেকে কি রাজাকারদের অ্যাক্সেস না দিলে কোনো সাইট চলতে পারবে না?