নীড়পাতা | সন্দেশ | লিংকস | আড্ডাঘর

Primary Links:

‹ পুরোনো ব্লগসব ব্লগনতুন ব্লগ ›

রাষ্ট্র মহাশয় যখন ইশ্বর হয়ে উঠেন...


লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বুধ, ২০০৮-০৭-১৬ ১৯:৩৪)
ক্যাটেগরী:

..

বরং ইশ্বর মহাশয়ের জন্য আমার মাঝে মাঝে করুণা হয় । বেচারা তাঁর অতিবশংবদ ফেরেশতাকুলের আপত্তিওজর উপেক্ষা সৃষ্টিশীলতা মেতে মানুষ গড়লেন । সৃষ্টিশীলতার বড় হ্যাপা ।
নিজের সৃষ্টিকে নিজের তাবে রাখতে ইশ্বর মহাশয়কে সদা ব্যতিব্যাস্ত থাকতে হয় । ক্ষনে দেখান স্বর্গের লোভ,ক্ষনে রৌরব নরকের ভয় । আর আদি পাপের গল্প তো আছেই । শেষ পর্যন্ত পৃথিবী শাসন করে কিছু রূপকথা ।
ইশ্বর তার বানানো মানুষের জন্মক্ষনেই তার মাথা ও মগজে ঢুকিয়ে দেন হীনমন্যতা । আদিপাপের গল্প মুখস্ত করান-বুঝলে হে আদমসন্তান তুমি কিন্তু পাপের ফসল, তোমার আদিপিতামাতাকে কন্সেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছে গুয়ান্তানামো বে- বসুন্ধরায় । অতএব মাথা বেশী উঁচ্য করোনা বাপেরা, সারা জীবন ধরে ইশ্বর নাম জপতে থাকো,তাঁহার করুণা হইলে পাপমুক্তি ঘটিতে ও পারে, জান্নাতুল ফেরদৌস পাইতেও পারো তবে রৌরব নরকের কথা ও বিস্মৃত হইওনা ।

গতবইমেলার একটি যেনতেন উপন্যাসের খসড়া করেছিলাম । বীর প্রসবিনী বাংলাভাষা কতো সাহসী,দুর্দান্ত উচ্চারন প্রকাশিত হয় এই ভাষায় । আমি সামান্য মানুষের অতিসামান্য লেখা সেই তালিকার যোগ্য নয় কোনমতেই । তবু শুভাকাংখী বন্ধুগন,সুহৃদ প্রকাশক শংকা প্রকাশ করেন । আমি তুড়ি মারি--দূর আপনারা বেশী বেশী ভয় পান, হাজার হাজার লেখকের লাখ লাখ বই বের হবে , আমার মতো নামহীন লেখকের বইয়ের খোঁজ করার জন্য বসে আছেন তেনারা ।
এক বন্ধু মেইলে জানান- কি করা যাবে আর কি করা যাবেনা সেটা অস্পষ্ট রেখে দেয়া হয় বলেই তো এই অন্ধকার সময়ে এতো ভয় । অসামান্য ছাড় পেতে পারে, সামান্যকে উপড়ে ফেলা হবে শেকড়শুদ্ধ ।

আমি ঘুম থেকে জেগে উঠে চোখের সামনে উদাহরন দেখি । রাজধানীর বাঘা বাঘা সাংবাদিকদের ডেকে ডেকে দাওয়াত খাওয়ানো হয় আর মফস্বলের আহমেদ নূরকে পিটিয়ে হাড়গোড় ভেংগে দেয়া হয়, সুশীল সমাজভুক্ত হন নামী শিল্পীগন আর বেচারা আরিফ-কারাগারের অন্ধকারে!

সচলায়তন কিছুই নয় । সচলায়তন জন্ম দেয়ার পিছনে ও বিশাল কোন উদ্দেশ্য ছিলোনা, এখনো নেই । যারা লিখতে ভালোবাসেন নির্ঝঞ্ঝাট, তাদের জন্য লেখার জায়গা করে দেয়া-যারা মত প্রকাশ করতে চান অসংকোচে তাদের মত প্রকাশের সুযোগ করে দেয়া । এই তো । কারো সাথে প্রতিযোগীতায় গিয়ে নাম্বার ওয়ান হয়ে উঠা কিংবা রাষ্ট্রশক্তির প্রতিদ্বন্ধি হয়ে উঠা কোন কিছুই নয় ।

তবু আমাদের রাষ্ট্রমহাশয় ইশ্বর হয়ে উঠেন । তিনি বন্দনার লোভে ভয় ও দেখান লোভ ও দেখান , তিনি শংকায় পতিত করেন, তিনি সংশয়গ্রস্ত করে মেরুদন্ড ভেংগে দিতে ভালোবাসেন ।

কিন্তু মাটির বানানো মানুষের মেরুদন্ড মাঝে মাঝে এতো শক্ত হয়ে উঠে কেমনে , প্রভূ?


গড় রেটিং
( ভোট)
লিখেছেন হাসান মোরশেদ (তারিখ: বুধ, ২০০৮-০৭-১৬ ১৯:৩৪)
উদ্ধৃতি | হাসান মোরশেদ এর ব্লগ | ১৭টি মন্তব্য | ৩০৪বার পঠিত

Views or opinions expressed in this post solely belong to the writer, হাসান মোরশেদ. Sachalayatan.com can not be held responsible.

অছ্যুৎ বলাই এর ছবি
১ | অছ্যুৎ বলাই | বুধ, ২০০৮-০৭-১৬ ১৯:৩৬

সরকার মহাশয়ের যে নেংটু পরা। একটু হালকা টানাটানি করলেই নাঙ্গা হওয়ার ভয়।


হাসান মোরশেদ এর ছবি
১.১ | হাসান মোরশেদ | বুধ, ২০০৮-০৭-১৬ ১৯:৪৩

হ, হীরক রাজা ভগবান
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;


সৌরভ এর ছবি
২ | সৌরভ | বুধ, ২০০৮-০৭-১৬ ১৯:৪৭

ডানা ভেঙে দিলেই পাখি উড়ে যাওয়া ভুলে যাবে?


আহ ঈশ্বর, আমাদের ক্ষোভ কি তোমাকে স্পর্শ করে?


হাসান মোরশেদ এর ছবি
২.১ | হাসান মোরশেদ | বুধ, ২০০৮-০৭-১৬ ১৯:৫২

পাখীদের কোন কোনটাকে যে ডানা না ভেংগে সোনার খাঁচায় ঢুকিয়ে ফেলে । সোনার খাঁচার অভ্যস্ততায় সে পাখী তখন ডানা ভাংগা সহযোদ্ধার আর্তনাদকে ও অবিশ্বাস করে ।
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;


পান্থ রহমান রেজা এর ছবি
৩ | পান্থ রহমান রেজা | বুধ, ২০০৮-০৭-১৬ ২০:২৭

রাষ্ট্রযন্ত্র মাঝে মাঝে ঈশ্বর হয়। তখন তাদের মনে থাকে না গুণের সেই হৃদয়ের মতো অস্ত্রের কথা।


সুবিনয় মুস্তফী এর ছবি
৪ | সুবিনয় মুস্তফী | বুধ, ২০০৮-০৭-১৬ ২১:১৫


নিঘাত তিথি এর ছবি
৪.১ | নিঘাত তিথি | বুধ, ২০০৮-০৭-১৬ ২১:৫১

মাই গড! কি লিংক দিলেন এটা? কি হচ্ছে দেশে?
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ


জিফরান খালেদ এর ছবি
৪.১.১ | জিফরান খালেদ | বুধ, ২০০৮-০৭-১৬ ২১:৫৪

আপা এইটা তো অনেক দিন ধরেই হয়ে আসতেসে।

আজকের নতুন কিসু না।

সুবিনয়দাও অবশ্যি অবগত আসেন র‌্যাব এহেন কার্যকলাপ নিয়া।

র‌্যাবের স্টাইলি এইটা।


নিঘাত তিথি এর ছবি
৪.১.১.১ | নিঘাত তিথি | বুধ, ২০০৮-০৭-১৬ ২২:১২

হুম, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির রুবেলকেও এভাবে মারা হয়েছিলো, আরও হয়ত হয়...তারপরও মাথাটা চক্কর দিয়ে গা শিউরে উঠে...এত সহজ? এত সহজে শেষ করে দেয়া যায় একটা প্রাণ? মানুষের প্রাণ?
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ


১০

মুজিব মেহদী এর ছবি
৫ | মুজিব মেহদী | বুধ, ২০০৮-০৭-১৬ ২১:১৭

গান যদি না গাইতে পারি, ঝাপটে যাব পাখা

................................................................
সবকিছু নষ্টদের অধিকারে গেছে


১১

ধুসর গোধূলি এর ছবি
৬ | ধুসর গোধূলি | বিষ্যুদ, ২০০৮-০৭-১৭ ০০:১৭

- মহাইশ্বর কি তবে রাস্ট্রনামক যন্ত্র চালনার নিমিত্তে যতোসব অপদার্থ-নপুংশক প্রতিনিধিকে পাঠানোর জন্য আমাদের সবুজ দেশটাই বেছে নিলেন!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক


১২

জিফরান খালেদ এর ছবি
৭ | জিফরান খালেদ | বুধ, ২০০৮-০৭-১৬ ২৩:৪৯

হাসান ভাই, আপনার ইশ্বর বানানখানির তাতপর্য কি বুঝে নিব?


১৩

হাসান মোরশেদ এর ছবি
৭.১ | হাসান মোরশেদ | বিষ্যুদ, ২০০৮-০৭-১৭ ০৫:৪০

এরা ভুল বানানের ঈশ্বর জিফরান
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;


১৪

মাহবুব লীলেন এর ছবি
৮ | মাহবুব লীলেন | বিষ্যুদ, ২০০৮-০৭-১৭ ০০:৩৯

কি করা যাবে আর কি করা যাবেনা সেটা অস্পষ্ট রেখে দেয়া হয় বলেই তো এই অন্ধকার সময়ে এতো ভয় ।


১৫

জুলিয়ান সিদ্দিকী এর ছবি
৯ | জুলিয়ান সিদ্দিকী | বিষ্যুদ, ২০০৮-০৭-১৭ ০২:২৭

@সুবিনয় মুস্তফী এবং হাসান মোরশেদ

বাংলাদেশটা কি দার্ফুর হয়ে যাচ্ছে?

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।


১৬

দ্রোহী এর ছবি
১০ | দ্রোহী | বিষ্যুদ, ২০০৮-০৭-১৭ ০২:৪৮

রাষ্ট্র মহাশয় ভগবাণ
কর সবে তার জয়গান।


কি মাঝি? ডরাইলা?


১৭

জাহিদ হোসেন এর ছবি
১১ | জাহিদ হোসেন | বিষ্যুদ, ২০০৮-০৭-১৭ ০৪:৩৫

কেন যেন মনে হচ্ছে যে কিছু একটা ঘটতে যাচ্ছে দেশে। আই হোপ দ্যাট আই এ্যাম রং!
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।


নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ফায়ারফক্সান » কেন?

লগইন করুন