জরুরী: সচলায়তন অনির্দিষ্ট সময়ের জন্যে কেবল-পাঠ্য আকারে সংরক্ষিত হতে যাচ্ছে

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বিষ্যুদ, ০৯/০৫/২০২৪ - ১১:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনের প্রিয় সদস্য ও অতিথিবৃন্দ,
শুভ নববর্ষ।

গত কয়েক বছরে সচলায়তনে লেখা আর মন্তব্যের স্রোত ক্রমশ ক্ষীণ হয়ে এসেছে। সচলায়তনের কারিগরি ব্যয় কম নয়, আর এই ব্যয় কয়েকজন সদস্য গত সতেরো বছর ধরে বহন করে চলছেন। সদস্য-অতিথিদের অনুৎসাহ বিবেচনায় নিয়ে আমরা সচলায়তনকে অনির্দিষ্ট সময়ের জন্যে নিশ্চল রাখতে যাচ্ছি। ভবিষ্যতে আবারও যদি সময়-সুযোগ-সাধ্যের মেলবন্ধন ঘটে, সচলায়তন পুনরায় সক্রিয় হবে।


আঠারো বছর

অরূপ এর ছবি
লিখেছেন অরূপ (তারিখ: শুক্র, ২৫/০৯/২০২৬ - ১১:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

সেপ্টেম্বরের সকালগুলো ফিরে ফিরে আসে, চেনা মানুষগুলো আর ফেরে না তা


উত্তর খুঁজতে দক্ষিণে

ওডিন এর ছবি
লিখেছেন ওডিন (তারিখ: সোম, ০২/০৬/২০২৫ - ১১:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

প্রায় সাড়ে বেয়াল্লিশ বছর বয়সে এসে মানুষ জমি কিনে, ফ্ল্যাট বুকিং দেয়, গাড়ির ইন্সটলমেন্ট দেয়, দুইতিনটা এফডিআর ফিক্সড ডিপোজিট করে, হার্টে রিঙ বসায়, একটা বা একাধিক পরকীয়া শুরু করে, ধর্মকর্মে মন দেয়, বাবামায়ের আইসিইউ বেডের জন্য দৌড়াদৌড়ি করে।

আর আমি আপাতত চিন্তা করছি আমার প্রস্তাবিত ভ্রমণকাহিনীর নাম কি হবে-


ইতিহাসের পাতা থকে ভাষা আন্দোলন

নুরুজ্জামান মানিক এর ছবি
লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: বুধ, ০৫/০২/২০২৫ - ৮:৫৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

বাংলাদেশের ভাষা আন্দোলন বিশ্বের মুক্তির সংগ্রামের ইতিহাসে এক অনন্য ঘটনা। বস্তুত ভাষা আন্দোলন ছিল পশ্চিম পাকিস্তানি ঔপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে পূর্ববঙ্গের শোষিত জনগণের সুদীর্ঘ সংগ্রামের সংগঠিত সূচনা। এটি ছিল দেশের প্রথম গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলন। সেক্যুলার এই আন্দোলনে পূর্ব বাংলায় জিন্নাহর দ্বিজাতিতত্ত্বের ধ্বংসের বীজ রোপিত হয়। এই আন্দোলনের মধ্যেই ছিল বাঙ্গালী জাতীয়তাবাদী অনুভব। আসুন সংক


সাতচাড়া

নুরুজ্জামান মানিক এর ছবি
লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: রবি, ২২/১২/২০২৪ - ১২:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ফেলে আসা শৈশব:

প্রিয় খেলা ছিল সাতচাড়া। আরও খেলতাম দাড়িয়াবান্ধা, গোল্লাছুট,বৌছি, কানামাছি,কুতকুত ইত্যাদি। আর হ্যাঁ বৃষ্টি এলেই ফুটবল নিয়ে ডাইরেক্ট চলে যেতাম মাঠে ফুটবল খেলতে। কোথায় হারিয়ে গেল আমার সেইসব সোনালী শৈশবের দিনগুলি।


দ্বৈরথ

নুরুজ্জামান মানিক এর ছবি
লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: বিষ্যুদ, ২২/০৮/২০২৪ - ১২:৩০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ওদের সাথে পরিচয় হয়েছিল শৈশবেই। কিন্তু ঠিক কত বছর বয়সে, এখন আর তা মনে নেই। ওরা যমজ বোন। অবশ্য যমজ হলেও দেখতে কিন্তু এক রকম নয়। একজন অপরূপা জাদুকরী, অন্যজন কুৎসিত কৃষ্ণবর্ণের। ওরা দুজনেই আমার প্রেমে পড়েছিল এবং আমাকে চেয়েছে। কিন্তু আর দশজনের মত আমিও সুন্দরীর দিকেই ঝুঁকেছিলাম। ওই রমণী যাকে আমার হৃদয় কামনা করে, সে এক অনুপম সৃষ্টি, যাকে দেবতারা পায়রার যুগলবন্দী প্রেমে রূপ দিয়েছেন। তাকে নিয়েই কবিতা লিখি


একদিন সবকিছু গল্প হয়ে যায় ১

নুরুজ্জামান মানিক এর ছবি
লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: শুক্র, ০৯/০৮/২০২৪ - ৪:৩৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

মধু মাসে আব্বার সাথে শেরপুর যেতাম। দাদার বাড়িতে বিভিন্ন জাতের আমগাছ ছিল। দাদি আম পেড়ে দিতেন, মজা করে খেতাম। এখন আর বাড়িতে আম গাছ নেই, দাদা-দাদিও নেই। দাদার বাড়ি থেকে গরু গাড়িতে চড়ে নানার বাড়িতে যেতাম। নানা প্রতিদিন সকালে একটা কাঠাল পেড়ে দিতেন নাস্তা হিসেবে। এখন নানার বাড়িতে আর ক্সঠাল গাছ নেই, নানাও নেই। সে সময় আমরা ঢাকায় খিলগাঁও থাকতাম। আব্বা বাজার থেকে খাচি ভর্তি আম কিনে এনে বলতেন নে আমার মানিক আ


নির্ঘুম রাত

নুরুজ্জামান মানিক এর ছবি
লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: বিষ্যুদ, ০১/০৮/২০২৪ - ৫:৩৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঘুমের ঔষধ খেয়েও
নির্ঘুম কাটছে রাত ।
ক্লান্তিতে,
ভীতিতে,
এঞ্জাইটিতে,
বাবার মৃত্যুতে,
মায়ের অসুখে,
অভিমানে
ও নানাবিধ কষ্টে,
আমার অনেক ঘুম জমা আছে ।
এসব ঘুমের বিনিময়ে
আমি বানাবো কবিতা ।
কবিতা পুড়ালে সেই অগ্নিতে স্নান করে মায়কোভস্কি হবো।
মৃত্যুই হবে আমার শেষ অভিমান ।


আহমদ ছফার শ্রাবণে মৃত্যু নিয়ে বিচিত্র ভাবনা

নুরুজ্জামান মানিক এর ছবি
লিখেছেন নুরুজ্জামান মানিক (তারিখ: শনি, ২৭/০৭/২০২৪ - ৮:৩২অপরাহ্ন)
ক্যাটেগরি:

আহমদ ছফা এই ধূলির ধরা থেকে বিদায় নেন শ্রাবণের ১৩ তারিখে বঙ্গতয় ১৪০৮ সালে । তখনই মনে এই প্রশ্ন উঁকি দেয় মরিবার জন্য ছফা ভাই কেন শ্রাবণকেই বেছে নিলেন? শ্রাবণ মানেই তো মেঘের ক্রন্দন যাকে আমরা মিষ্টি করে বৃষ্টি বলি । সেই বৃষ্টির দিনে আনন্দ করে ভেজা যায় কিংবা বাদুর ঝোলার মত বাসে চড়ে অফিস ঘরে কামলাগিরীও করা যায় কিন্তু মরা কি ঠিক ?